দিনাজপুর থেকে মোঃ নাজমুল ইসলাম নয়ন ॥ বিশ্বজুড়ে ভয়াবহ আকারে আঘাত করেছে ভয়ংকর করোনা ভাইরাস। এই ভাইরাতের আঘাতে অনেক দেশ ইতোমধ্যে কাবু হয়েছে। করোনার প্রভাবে কার্যকত পুরো বাংলাদেশ লকডাউন। এতে শ্রমজীবি মানুষগুলো চরম অর্থসংকট সহ কষ্টের সম্মুখীন হয়ে পরেছে।
গত কয়েকদিন অনেক ধরে শ্রমজীবি মানুষ অর্থাভাবে খেয়ে-না খেয়ে থাকার খবর বিভিন্ন ভাবে আসছে। সরকারি ঘোষণা মতে আগামী ৪ এপ্রিল পর্যন্ত এই অবস্থা চলমান থাকবে। এই পরিস্থিতিতে নিম্ন ও শ্রমজীবি মানুষের জন্য সাহায্য (প্রণোদনা) ঘোষণা করেছে প্রধামন্ত্রী শেখ হাসিনা।
দেশের একটি বিশাল সংখ্যক জনগোষ্ঠী দিনমজুর শ্রমজীবি তাদের জন্য প্রধামন্ত্রী যে বরাদ্দ দিয়েছে তার সঠিক বন্টন হওয়া দরকার।
এদিকে সচেতন মহল বলেছেন , সাহায্য (প্রণোদনা) সঠিক বন্টনের জন্য সঠিক কর্তৃপক্ষকে দায়িত্ব দেয়ার প্রয়োজন।
সাধারণ লোকজন বলছেন, বাংলাদেশে জনগণের জন্য দেয়া সব সরকারি বরাদ্দ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে দিয়ে বিতরণ করা হয়। বিভিন্ন সময় স্বাভাবিকভাবে অভিযোগ রয়েছে, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ সরকারি কোনো বরাদ্দ সঠিক ও ন্যায়ভাবে বিতরণ করে না। মেয়র-কাউন্সিলর ও চেয়ারম্যান-মেম্বাররা এসব বরাদ্দ বিতরণে ব্যাপক অনিয়মের আশ্রয় নেয়। এই অনিয়মকে উপকারভোগীরা বাধ্য হয়ে স্বাভাবিক হিসেবে মেনে নিয়েছে।
বর্তমান করোনার ভয়াবহ এই কঠিন পরিস্থিতিতে এমন অনিয়ম চায় না ভুক্তভোগীরা। তারা চায় প্রধানমন্ত্রী নিন্ম আয় ও গরীব মানুষের জন্য যে প্রণোদনা বরাদ্দ দিয়েছেন তা যেন যথাযথভাবে উপকারভোগীরা পায়।
সে জন্য সচেতন মহল ও সাধারণ লোকজন বলছেন, তারা মেয়র-কাউন্সিলর বা চেয়ারম্যান-মেম্বার নয়; সেনাবাহিনী ও নৌ-বাহিনীর মাধ্যমে বিতরণ চায়। কারন সেনা ও নৌবাহিনী বিতর্কমুক্ত মানবদরদী সরকারি বাহিনী। দেশের যেকোনে জরুরী মুহুর্তে তারা জনগণের পাশে দাঁড়ায়।
বর্তমানে করোনা রোধে মানুষকে ঘরে রাখতে নিরলসভাবে কাজ যাচ্ছে । এই প্রেক্ষাপটে তাদের মাধ্যমেই প্রধানমন্ত্রীর দেয়া বরাদ্দ এই দুই বাহিনী বিতরণ করলে বরাদ্দ সঠিকভাবে উপকারভোগীদের হাতে পৌঁছাবে।
ভুক্তভোগীরা দাবি করছেন, মেয়র-কাউন্সিলর বা চেয়ারম্যান-মেম্বারদের হাতে প্রধানমন্ত্রীর বরাদ্দগুলো বিতরণের জন্য দিলে তার অর্ধেক প্রকৃত উপকার ভোগীরা পাবেন না। মেয়র-কাউন্সিলর বা চেয়ারম্যান-মেম্বাররা নিজেরা অর্ধেক লোপাট করে ফেলবে। আবার যা বিতরণ করবে তাতেও দেখা যাবে তাদের স্বচ্ছল আত্মীয় ও অনুসারীদের ঘরে যাবে অসহায়দের দেয়া জরুরী বরাদ্দ।
জেলা প্রশাসক মোঃ মাহামুদুল আলম জানান , ‘বরাদ্দ বিতরণ এখনো শুরু হয়নি। বরাদ্দগুলো সঠিকভাবে প্রকৃত ভুক্তভোগীদের হাতে পৌঁছাতে আমরা বদ্ধপরিকর। প্রয়োজন হলে সেনা ও নৌবাহিনী দিয়ে বিতরণ করবো।’


