প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী

প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী
প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য - পানি সম্পদ মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সুষ্ঠু আইন-শৃঙ্খলা এবং মাদক নির্মূল একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল ভিত্তি। প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য।

আজ লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। যত বড় প্রভাবশালী হোক, মাদক কারবারী এবং আইন-শৃঙ্খলা অবনতিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

মন্ত্রী কিশোর গ্যাংয়ের তৎপরতা ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনকে টহল জোরদার করতে বলেন। তিনি নিরাপদ লক্ষ্মীপুর গড়তে যার যার অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের আহ্বান জানান। এসময় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভূইয়া ও লক্ষ্মীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ শাহাদাত হোসেন সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার তারেক হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।