প্রকাশক দীপন হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় বৃহস্পতিবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও পুলিশ তা দাখিল না করায় আগামী ২৪ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছে আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন এই তারিখ ধার্য করেছেন।

মামলাটিতে এর আগে ৩ জন আসামী গ্রেপ্তার হয়ে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। এরা হলেন, আনসার উল্লাহ বাংলাটিমের সদস্য খায়রুল ইসলাম, আব্দুস সবুর ও মঈনুল হাসান শামীম।

লেখক, ব্লগার, প্রকাশক, ভিন্নমতাবলম্বীসহ অন্তত ১০ জনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ২০১৬ সালের মে মাসে পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন ছয় জঙ্গির ছবি প্রকাশ ও পুরস্কার ঘোষণা করে ডিএমপি। ওই ছয়জনের মধ্যে শামীম নাম ছিল।

২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার কার্যালয়ের ভেতরে ঢুকে দীপনকে হত্যা করে জঙ্গিরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।