× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: ট্রাম্প মশা দমনে ওলবাকিয়া পদ্ধতি, যুক্তরাষ্ট্রে নতুন পদ্ধতির প্রয়োগ আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

পুলিশের তৎপরতায় প্রকৃতির নিরাপদ আশ্রয়ে উদ্ধারকৃত অজগর

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
আশ্রয়ে উদ্ধারকৃত অজগর

জেলা পুলিশের তৎপরতায় প্রকৃতির নিরাপদ আশ্রয়ে ফিরে গেছে সিলেটের গোয়াইনঘাটে উদ্ধারকৃত ৭ ফুট লম্বা একটি অজগর সাপ।

১০ সেপ্টেম্বর রবিবার বেলা ১১টার দিকে উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের বীরমঙল হাওর মাটিকাপা গ্রামে মোহাম্মদ আলীর পুকুর পাড়ে থেকে অজগরটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় গোয়াইনঘাট থানা পুলিশ এবং অজগর সাপটিকে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে উদ্ধারকৃত অজগর সাপটি যেন প্রকৃতির নিরাপদ আশ্রয় লাভ করতে পারে সেজন্য বন বিভাগ কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

অজগর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, পুকুর পাড় থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগের পক্ষে মো. আব্দুল মালেক অজগর সাপটি গ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..