× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

পিআর কিংবা ইভিএম এই পদ্ধতি দেশের জনগন বোঝে না, তারা বুঝে ব্যালট পেপার- খন্দকার মাশুকুর রহামান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
পিআর কিংবা ইভিএম

এনসিপি ও জামায়াতে ইসলাম পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, কিন্তু বাংলাদেশের জনগন পিআর কিংবা ইভিএম এই পদ্ধতি বোঝেই না। সংবিধানের আইন অনুযায়ী অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। যে নির্বাচন মানুষ উৎসব হিসেবে গ্রহন করবে। বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক।

আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, একটি অনির্বাচিত সরকার বেশিদিন টিকে থাকতে পারে না। কোন অযুহাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পেছানো যাবে না। ঘোষণার নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

মাশুক খান্দকার বলেন, এনসিপি ও জামায়াতে ইসলাম পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, কিন্তু বাংলাদেশের জনগন পিআর কিংবা ইভিএম এই পদ্ধতি বোঝেই না। সংবিধানের আইন অনুযায়ী অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। যে নির্বাচন মানুষ উৎসব হিসেবে গ্রহন করবে।

দেশে কোন চাঁদাবাজের ঠাই নাই জানিয়ে কোথায় চাঁদাবাজি দেখলে প্রতিবাদ করতে হবে উল্লেখ করে কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরো বলেন, চাঁদাবাজদের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যালেট পেপারের মাধ্যমে আগামী নির্বাচনে এর জবাব দিতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ায় আংশিক জয় হয়েছে, ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে পুরো বিজয় হবে এ দেশের জনগনের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, জেলা বিএনপি নেতা আতিকুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি সরোয়ার হোসেন, জেলা কৃষকদলের আহবায়ক অহিদুজ্জামান খান, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান  বেপারী, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান ,তোতা,রতন ও সহিদখানসহ অনেকেই।


এ ক্যটাগরির আরো খবর..