পাকিস্তানে ৭০ বছরের পুরনো একটি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। প্রায়ই আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলা হয় বলে অভিযোগ। কর্তৃপক্ষের দাবি মসজিদটি অবৈধভাবে সরকারি ভূমিতে তৈরি করা হয়েছে।
পাকিস্তানে মাটিতে প্রায় পাঁচ লাখ আহমদিয়া সম্প্রদায়ের লোকের বাস। ১৯৭৪ সালে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করে পাকিস্তান সারকার।
পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে মসজিদটিকে আহমদিয়া সম্প্রদায়ের তরফে নিজেদের বলে দাবি করা হয়েছে। জানানো হয়েছে পাঞ্জাব প্রদেশের পূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে মসজিদটি অবস্থিত।
আহমদিয়া সম্প্রদায়ের মুখপাত্র সালিম-উদ-দিন জানান, হাসিলপুর গ্রামে বেশ কয়েকজন আহমদিয়া সম্প্রদায়ের লোকজন বাস করে। সেখানকার মসজিদটি জেলা পুলিশ গুঁড়িয়ে দিয়েছে।


