× Banner
সর্বশেষ
মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকা নারীসহ ১০জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস প্রকল্পের মূল লক্ষ্য হতে হবে কৃষক ও খামারির কল্যাণ নিশ্চিত করা – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩৮৯ বোতল নেশা জাতীয় সিরাপসহ আটক-১ জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২ পাইকগাছায় ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায় – তথ্যমন্ত্রী

পাইকগাছায় ঘুর্ণিঝড় ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া ” সাগর পাড়ের জীবন যুদ্ধ ” অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: রবিবার, ২৪ মে, ২০২৬
পাইকগাছায় ঘুর্ণিঝড় ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া " সাগর পাড়ের জীবন যুদ্ধ " অনুষ্ঠিত

পাইকগাছায় ঘুর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া ” সাগর পাড়ের জীবন যুদ্ধ ” অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি ( ডব্লিউ এফ পি) এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘুর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচি কে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করণ কর্মসূচির আওতায় ২৪ মে রোববার বিকালে উপজেলার সোলাদানার সরদার আবু হোসেন কলেজ মাঠে সোলাদানা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ মাঠ মহড়ার আয়োজন করে।

সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার এএসআই রাসেল, ইউপি সদস্য আজিজুর রহমান লাভলু, আবুল কালাম আজাদ, শেখর কুমার ঢালী, আবু সাঈদ মোল্লা, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, প্রবীর কুমার গোলদার, নাসিমা বেগম, আসমা বেগম, নাসিমা বেগম, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সুশীলনের উপজেলা সমন্বয়কারী আয়ুব আলী, জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সিপিপি টিম লিডার সহ অন্যান্য অতিথি বৃন্দ।

মাঠ মহড়া অনুষ্ঠানে অদিতি নাট্য সংস্থা ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনার উপর ঘন্টাব্যাপী ” সাগর পাড়ের জীবন যুদ্ধ ” নাট্য পরিবেশনা করেন। অদিতির শিল্পী এবং কলা কুশলীরা গান এবং নাট্য পরিবেশনার মাধ্যমে ঘূর্ণিঝড় মোকাবিলায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী করণীয় সম্পর্কিত বিভিন্ন দিক তুলে ধরেন।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্ব, প্রস্তুতি এবং করণীয় সম্পর্কিত বিভিন্ন বিষয় পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয়। এলাকার হাজারো নারী পুরুষ মাঠ মহড়া অনুষ্ঠান উপভোগ করেন। এ ধরনের পরিবেশনার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি সহ ঘুর্ণিঝড় মোকাবিলায় দুর্যোগের ঝুঁকিতে থাকা  মানুষের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ ক্যটাগরির আরো খবর..