× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন,জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরো কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পাইকগাছা, খুলনা পরিদর্শন করেছেন খুলনা -৬ কয়রা-পাইকগাছা আসনে জাতীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

কেন্দ্রে প্রকৌশলী মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ সদস্য (টিটিসি) কেন্দ্র সরেজমিনে পরিদর্শন কালে তিনি কেন্দ্রের চলমান ৮টি প্রশিক্ষন স্থান পরিদর্শন করেন।

প্রশিক্ষণ কোর্সে ৩ মাস মেয়াদি কম্পিউটার অপারেশন, ইলেকট্রিক্যাল ইন্সটালেশান এন্ড মেইনটেন্যান্স, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, অটো ড্রাইভিং, ওয়েল্ডিং, সিভিল কন্সট্রাকশন সহ ১মাস মেয়াদি ইংরেজি, আরবি ভাষা, প্রশিক্ষণ দেওয়া  হচ্ছে।

পরিদর্শন শেষে টিটিসি কেন্দ্র শিক্ষক ও প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

এসময়  উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি খুলনা জেলা কর্মপরিষদ সদস্য এস এম আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, জামায়াতে ইসলামি উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, জামায়াত ইসলামী উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, পৌর আমির ডাঃ আছাদুল হক, পৌর সহ সেক্রটারী শফিয়ার রহমান, প্রবীর কুমার মন্ডল ইন্সট্রাক্টর কম্পিউটার, অতিথি প্রশিক্ষক অর্নিবান জ্যোতি, প্রশিক্ষক মোঃ সোহাগ সরকার,  জামায়াত নেতা এস এম আব্দুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট রুহুল আমিন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..