মো.আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় সীমান্তে রাধানগর বিওপি এলাকা থেকে ১শ’ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা ।
জানা গেছে, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ রাধানগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো.শাহজাহান আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৩/১৯ হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাধানগর গ্রামের একটি মাঠে অভিযান পরিচালনা করে ১শ’ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি’র সদস্যরা।
এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে বহনকারী পালিয়ে যায়।


