× Banner
সর্বশেষ
পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

পঞ্চগড়ে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

এন.এ. রবিউল হাসান লিটনঃ পঞ্চগড়ের বোদা উপজেলার উলিপুকুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানকে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ করে অভিভাবকরা।

২১জুলাই (বৃহস্পতিবার) সকালে এ ঘটনা ঘটে। প্রধান শিক্ষক জনপ্রতি ৪০০ থেকে ৭০০ টাকা কম দেন তাদের অভিযোগ। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপে দুই ঘণ্টা পর প্রধান শিক্ষক মুক্ত হন। এ ব্যাপারে অভিভাবকরা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগপত্র দিয়েছেন। বোদা উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার সরকার বলেন, তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিভাকদের লিখিত অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের ১৫১ জন শিক্ষার্থীকে গতকাল বুধবার উপবৃত্তির টাকা দেওয়া হয়। শিক্ষার্থীদের নামে সরকারিভাবে ১২০০ থেকে ১৮০০ টাকা উপবৃত্তি দেওয়া হয়। কিন্তু প্রধান শিক্ষক ১৮০০ টাকার স্থলে ১১০০ টাকা এবং ১২০০ টাকার স্থলে ৮০০ টাকা করে দেন। শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে এসব টাকা আদায় করে আত্মসাৎ করেন প্রধান শিক্ষক। বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র ছিয়াম ইসলাম ও সমাপনী পরীক্ষার্থী নাছরিন আক্তারকে ১৮০০ টাকা উপবৃত্তি দেওয়ার কথা থাকলেও তাদের ১১০০ টাকা উপবৃত্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাদের অভিভাবক জহিরুল ইসলাম।

তিনি জানান, প্রধান শিক্ষক খলিলুর রহমান বিনা কারণে আমার ছেলেমেয়েদের উপবৃত্তির টাকা থেকে ৭০০ টাকা কেটে নিয়েছেন। বিষয়টি জানতে পেরে অভিভাবকরা বৃহস্পতিবার বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের কাছে টাকা ফেরত চান। প্রধান শিক্ষক খলিলুর রহমান টাকা দিতে টালবাহানা করলে উত্তেজিত অভিভাবকরা বিক্ষোভ মিছিল করে এবং প্রধান শিক্ষককে বিদ্যালয়ের কক্ষে তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে বোদা উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার সরকার ঘটনাস্থালে গিয়ে তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে অভিভাবকদের শান্ত করে।


এ ক্যটাগরির আরো খবর..