× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

ডেস্ক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রী ও যানবাহনের সেই চিরচেনা চাপ নেই

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

ঈদের ছুটি শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। তবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রী ও যানবাহনের সেই চিরচেনা চাপ নেই

সোমবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট ঘুরে দেখা গেছে, ঘাট এলাকা একদম ফাঁকা। মানুষের হাঁকডাক নেই। নেই যানজট, নেই ভোগান্তি।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে যেসব যানবাহন আসছে সেগুলো ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠে গন্তব্যে চলে যাচ্ছে।

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে যে ফেরিগুলো দৌলতদিয়া ঘাটে এসে ভিড়ছে, তার বেশির ভাগই দীর্ঘ সময় গাড়ির জন‍্য অপেক্ষায় থাকছে।

পদ্মা সেতু চালুর পর থেকে জৌলুস হারিয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত থাকা দৌলতদিয়া ফেরি ঘাট। এখন আর ঘাট এলাকায় নেই যাত্রী ও যানবাহনের চাপ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক সালাহউদ্দিন বলেন, “ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষ ও যানবাহনের চাপ নেই। যাত্রী ও যানবাহন ফেরি ঘাটে পৌঁছনো মাত্রই, ফেরিতে উঠে চলে যাচ্ছে।”

রাজবাড়ী থেকে ঢাকাগামী রাবেয়া পরিবহনের যাত্রী মারুফ হোসেন বলেন, “কোনো ভোগান্তি নেই। ঈদের আগে বাড়ি ফেরার সময় স্বস্তিতে ফিরেছি। এখন ঈদ শেষে কর্মস্থলেও স্বস্তিতে ফিরছি। ফেরি ঘাটে যানজট নেই।”


এ ক্যটাগরির আরো খবর..