× Banner
সর্বশেষ
ভারতের কাছে বানিজ্য চুক্তিতে ধরাশায়ী আমেরিকা কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক আসন গড়তে চাই -আবু তালিব শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমের উপস্থিতি দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি চার পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ মান্ধাতা আমলের পদ্ধতিতে বাংলাদেশের জিডিপি গণনা, সি রেটিং জিডিপি -আইএমএফ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বিএনপির নেতাকর্মিদের মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে নিহত মিজানুর রহমান রনি (৩৫) হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মিদের মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার ৯ শতাধিক নারী–পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন, শ্রীশ্রী দক্ষিণ শ্বরী কালী মন্দিরের কোষাধ্যক্ষ বাবু গোরঙ্গ গোস্বামী, আলাবক্স জামে মসজিদের প্রেস ইমাম আব্দুল কাদের সাকের প্রমূখ।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ডাকাতিসহ ৬ মামলার আসামি রনি গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নিরীহ নেতাকর্মিদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..