× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

নির্মম নির্যাতনের শিকার মাগুরার শিশু গৃহকর্মী খাদিজা

admin
হালনাগাদ: রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

মাগুরা প্রতিনিধি:  দীর্ঘ ১৫ মাসের নির্যাতনের চিহৃ নিয়ে ঢাকার রকিবুল ইসলাম হিরো নামে এক ব্যাক্তির বাসায় বন্দিদশা থেকে পালিয়ে মাগুরায় নিজ বাড়িতে ফিরে এসেছে ১২ বছর বয়সের খাদিজা নামে এক গৃহকর্মী। শনিবার দুপুরে পরিবারের সদস্যরা খাদিজাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেছেন। রকিবুল ইসলামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বরুলিয়া গ্রামে।

রবিবার পরিবার থেকে আদালতে মামলা করতে এলে প্রভাবশালীদেও চাপে মামলা করতে পারেনি।মাগুরার শালিখা উপজেলার বাগডাঙ্গা গ্রামের বাসিন্দা দিনমজুর সলেমান সর্দারের স্ত্রী ডালিম বেগম বলেন, তার মেয়ে খাদিজাকে অভাব-অনটনের কারনে দেড় বছর আগে গ্রাম্য প্রতিবেশি আবুল বাশারের মাধ্যমে ঢাকায়  রকিবুল ইসলাম নামে এক ব্যাক্তির বাসায় মাসিক ১০০০ টাকা চুক্তিতে কাজে দেওয়া হয়। তার পর থেকে মেয়ের সাথে তাদের আর কোন যোগাযোগ নেই। রকিবুল ও তা স্ত্রীর মোবাইলে ফোন করলে তারা কখনো ফোন ধরেননি। প্রতিবেশি আবুল বাশারের কাছে মেয়র খোজ নিলে তিনি বলেন খাদিজা ভাল আছে। অবশেষে ১৫ মাস পরে শনিবার ভোরে মেয়ে অসুস্থ অবস্থা পালিয়ে বাড়ি এসেছে।

খাদিজা জানায়, কাজে যোগ দেওয়ার পর থেকে রকিবুলের উত্তরা ও বসুন্ধরার দুটি বাসায় তাকে রান্না ছাড়া সব ধরনের কাজ করতে হতো। এ সময় তুচ্ছ অজুহাতে প্রদিনই তাকে চড়, থাপ্পড়, শরীরে গরম খুনতির ছ্যাকা ও গরম পানি ঢালা হতো। দিনে একবার পচাপান্থা খাবার দেওয়া হত। সর্বশেষ প্রায় দুই মাস আগে  খাদিজার হাতের কনুইয়ের পাশে বটি দিয়ে ও কয়দিন পরে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন রকিবুলের বদমেজাজী স্ত্রী শামীমা জাহান সুমি। হাসপাতালের বেডে শুয়ে সুমি তার হাতের শুকিয়ে যাওয়া ক্ষত স্থানগুলো দেখিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। সুমি জানায়, অবশেষে নির্যাতনের হাত থেকে বাঁচতে বৃহস্পতিবার রাতে উত্তরার বাসা গার্ডকে ১০ টাকা দিয়ে একটি পাউাংটি কিনতে পাঠিয়ে  কৌশলে পালিয়ে পরদিন সাভার এসে বাসে উঠে মাগুরা ফিরে আসি।  খাদিজা তার উপর নির্যাতনের দৃষ্ঠান্তমূলক শাশিÍ দাবি করেছে।

তবে খাদিজার মা ডালিম বেগম বলেন, তার আমার মায়ের শরীরতে সব রক্ত ঝরায় ফেলিছে। আমি এর ঠিক বিচার চাই। মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক মোহাইমানুল হক বলেন, খাদিজার শরীরের ওল্ড ইনজুরি আছে। তবে বর্তমানে সে সুস্থ্য। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ঠ বিষয়ের অভিজ্ঞ চিকিৎসকেরা দেখে তার শারীরক অবস্থার ব্যাপরে রিপোর্ট দেবেন।

সদর থানার ওসি মুন্সি আছাদুজ্জামান বলেন, শিশুটির শরীরের নতুন কোন নির্যাতনের চিহহৃ নেই। তবে শরীবে পুরাতন দাগ রয়েছে। নির্যাতনের বিষয়ে তার পবিারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত কওে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..