× Banner
সর্বশেষ
পাকিস্তান বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা নিরসনে মাঠে নেমেছে আইসিসি বিএনপি ক্ষমতায় আসলে ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে-মনিরুল হাসান বাপ্পী  পশ্চিম সুন্দরবনে হরিণ শিকারের কাজে ব্যবহ্নত মালা ফাঁদ উদ্ধার গণভোট সংক্রান্ত প্রচার কার্যক্রম জোরদার করতে হবে-পরিবার কল্যাণ উপদেষ্টা শিশুদের নৈতিক বিকাশ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার বিষয়ে সজাগ থাকতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অপশাসন থেকে মুক্তি চাইলে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে -তথ্য উপদেষ্টা গৌরনদীতে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে মাদক ব্যবসায়ীরা দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত -ব্যারিস্টার জাইমা রহমান পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত ভূমি (Bhumi) অ্যাপ QR কোড ব্যবহারের অনুরোধ করেছে ভূমি মন্ত্রণালয়

পিআইডি

নির্বাচন কালীন অপতথ্য রোধে সত্য ও যাচাইকৃত সংবাদ পরিবেশন করতে হবে: তথ্য ও উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
যাচাইকৃত সংবাদ পরিবেশন করতে হবে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নব দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচনী সময়ে প্রপাগান্ডা, অপতথ্য ও ভুল তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে অবশ্যই সত্য ও যাচাইকৃত তথ্য উপস্থাপন করতে হবে। তিনি বলেন, বিভ্রান্তিকর তথ্যের কারণে যেন নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রভাবিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আজ রোববার ১৪ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকার একটি স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক গণমাধ্যম প্রত্যাশা করে। তথ্যপ্রবাহ হবে অবাধ, তবে তা হতে হবে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং সঠিক তথ্যের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে সহায়ক ভূমিকা রাখাই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, গণমাধ্যম ইতোমধ্যেই গণতন্ত্র চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ ভূমিকা আরও পেশাদার ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার সঠিক তথ্যের পক্ষে থাকবে এবং এই কাজে গণমাধ্যমকে প্রয়োজনীয় সহায়তা দেবে। স্বাধীনতা, জবাবদিহি ও ন্যায়বিচার—এই তিন ভিত্তির ওপর দাঁড়িয়েই একটি বিশ্বাসযোগ্য গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (প্রশাসন) নূর মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ নব দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে উপদেষ্টা সমসাময়িক বিষয়ে গণমাধ্যম প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।


এ ক্যটাগরির আরো খবর..