× Banner
সর্বশেষ
“বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ

নাগরিক সেবামূলক অনলাইন-অফলাইন আইডিয়া প্রদর্শন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ মে, ২০১৯

ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে): মন্ত্রিপরিষদের নির্দেশনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আজ দিনব্যাপী ‘নাগরিকসেবায় উদ্ভাবনী পাইলট-উদ্যোগের পর্যালোচনা এবং শোকেসিং কর্মশালা-২০১৯’ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু নভোথিয়েটার অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৪টি প্রস্তাবিত নাগরিকসেবা ও আইডিয়া প্রদর্শন করা হয়। অনলাইন ও অফলাইন বিষয়ক নাগরিক তথ্যসেবা সংক্রান্ত আইডিয়াভিত্তিক ৩৪টি স্টলে বিলবোর্ড আকারে বিভিন্ন মোবাইল ও ওয়েবভিত্তিক অ্যাপস এর কার্যক্রমও প্রদর্শন করা হয়।
প্রতিমন্ত্রী ব্যাপক ও সহজলভ্য নাগরিকসেবার জন্য মন্ত্রণালয় ভিত্তিক একটি ‘কলসেন্টার’ স্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বক্তারা ইতিপূর্বে উদ্ভাবিত অ্যাপসগুলোর যথাযথ আপডেটসহ স্বল্পশিক্ষিত জনগণের জন্য ওয়েবভিত্তিক অ্যাপের বদলে মোবাইলভিত্তিক অ্যাপস উদ্ভাবনের আহ্বান জানান।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও চিফ ইনোভেশন অফিসার তৌফিকুল আরিফের সভাপতিত্বে সচিব রইছউল আলম মণ্ডল, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমেদ, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, মৎস্য অধিদফতরের ডিজি আবু সাইদ মোঃ রাশেদুল হক, প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি হীরেশ রঞ্জন ভৌমিক, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ডিজি নাথুরাম সরকার উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..