আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মুবিতে একটি মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ফজরের নামাজ আদায়ের সময় এই বিস্ফোরণ হয়। নামাজের সময় মসজিদ ভরা মুসল্লি ছিলেন।
নাইজেরিয়া পুলিশ দাবি করেছে, তারা জানতে পেরেছে এক কিশোর এই হামলা চালিয়েছে। তবে পরিচয় উদঘাটন করতে পারেনি তারা। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
এ হামলার দায় এখনো কেউ বা কোনো পক্ষ স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম সাধারণত নাইজেরিয়ার উত্তরাঞ্চলে জনসমাগমের স্থানে হামলা চালিয়ে থাকে। কিন্তু তাদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: বিবিসি অনলাইন


