× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

নগরকান্দায় আগুনে পুড়লো ১১টি দোকান

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০২২
নগরকান্দায় আগুনে পুড়লো ১১টি দোকান

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুঞ্জনগর বাজারে অগ্নিকাণ্ডে ১১ টি দোকান পুড়ে গেছে। বুধবার (২ মার্চ) ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিশ্চিত করেছেন।

এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাজারের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল হাসান গনমাধ্যমকে জানান, রাত সাড়ে চারটার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই ও ১ ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারনা করা হয়েছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

কুঞ্জনগর বাজার কমিটির সভাপতি আলম বেপারী গনমাধ্যমকে বলেন, ভোর রাতে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি ততক্ষণে বাজারের ১১ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মতন মালামাল ক্ষতি হয়েছে । ধারনা করা হচ্ছে বাজারের শ্যামলের লন্ডির দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।


এ ক্যটাগরির আরো খবর..