× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দয়া করে বিবাহিত পুরুষের প্রেমে পড়বেন না আমি ভুক্তভোগী -নীনা গুপ্তা

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
বিবাহিত পুরুষের প্রেমে পড়বেন না

দয়া করে বিবাহিত পুরুষের প্রেমে পড়বেন না। তাদের সঙ্গে সম্পর্কে জড়াবেন না। আমি নিজে ভুক্তভোগী – বললেন অভিনয়শিল্পী নীনা গুপ্তা।

ভিডিও করে বন্ধু ও ভক্তদের সতর্ক করলেন অভিনয়শিল্পী নীনা গুপ্তা। ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে তিনি তুলে ধরেন বিবাহিত পুরুষের সঙ্গে জড়িয়ে পড়লে কতটা ক্ষতি হতে পারে।

নীনা গুপ্তা ক্রিকেট তারকা ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কে ছিলেন। তা নিয়ে সংবাদমাধ্যমের সামনে কথাও বলেছেন তিনি। সোমবার এই প্রসঙ্গ টেনেই একটি ভিডিও শেয়ার করে তিনি।

নীনার কথায়, আপনি হয়তো বিবাহিত পুরুষের প্রেমে পড়বেন এবং বলবেন, কেন আপনারা আলাদা হচ্ছেন না। তিনি তার স্ত্রীর সঙ্গেও আলাদা হবেন না। আপনি প্রেমে পড়ে যাবেন। সময় কাটাতে শুরু করবেন। একসঙ্গে বেড়াতে যাবেন। রাত কাটাবেন। তার পরে একদিন আপনি তাকে ডিভোর্স করে আপনাকে বিয়ে করতে বলবেন। তখন তিনি আপনাকে ছেড়ে চলে যাবেন।

নীনা আরো বলেছেন, তিনি এক সময়ে ভেবেছিলেন ভিভ রিচার্ডসের স্ত্রীকে ফোন করে বলে দেবেন পুরো বিষয়টা। আর তাই নীনা বলছেন, আমি নিজে ভুক্তভোগী। তাই আপনাদের বলব, দয়া করে বিবাহিত পুরুষের প্রেমে পড়বেন না। তাদের সঙ্গে সম্পর্কে জড়াবেন না।


এ ক্যটাগরির আরো খবর..