× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ

দেশে জমির দাম কম, তাই টাকা পাচার বেশি হচ্ছে

admin
হালনাগাদ: শনিবার, ৮ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ দেশে সরকারি জমির দাম কম হওয়ার কারণে অর্থ পাচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশ্বের সব খানেই অর্থপাচার হয় বলেও জানান তিনি।

আজ শনিবার সিলেট নগরীর নাইওরপুল এলাকায় নবনির্মিত ফোয়ারার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আবদুল মুহিত বলেন, ‘অর্থপাচার সারা দুনিয়াতেই হয়। তবে রেটস অব গ্রোথ (পাচারের হার) আমাদের একটু বেশি। এর জন্য আমরাও দায়ী। জমির সরকারি মূল্য কমিয়ে রাখা একটা সমস্যা। কেউ এক কোটি টাকার জমি বিক্রি করলে সেখানে সরকারি দাম ৩০ লাখ, বাকি ৭০ লাখ কালো টাকা হয়ে যায়।’

তবে পাচার বন্ধে সরকার ব্যবস্থা নিতে যাচ্ছে জানিয়ে মুহিত বলেন, খুব শিগগির জমির সরকারি দাম বাড়িয়ে বাজারদর ঠিক করা হবে।

প্রবাসীদের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘একটা অভিযোগ আছে, তাদের (প্রবাসীরা) রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে বেশ ফি দিতে হয়। ফি আমরা কমিয়ে দেব। সামনের মাসেই এটা কমিয়ে দেওয়া হবে। সামান্য একটা নামমাত্র ফি থাকবে।’

‘বিদেশে প্রবাসীদের সেটেল হওয়ার হার বাড়ছে, তাই অনেকে টাকা কম পাঠাচ্ছেন। বিভিন্ন দেশে প্রবাসীদের সেটেলমেন্টের ব্যবস্থা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তারা সেখানে সেটেল হচ্ছেন।’

ফোয়ারার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে আবদুল মোমেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।

সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টে নবনির্মিত দৃষ্টিনন্দন ফোয়ারাটি সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ও ব্যাংক এশিয়ার আর্থিক সহযোগিতায় নির্মিত হয়েছে। সম্পূর্ণ সাদা রঙে সিরামিক ও সিমেন্টের তৈরি ফোয়ারাটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০ লাখ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..