উলিপুরে নিভৃতে অসহায়দের পাশে “শতদল”সেচ্ছাসেবী সংগঠন

উলিপুরে নিভৃতে অসহায়দের পাশে “শতদল”সেচ্ছাসেবী সংগঠন
শাহীন মন্ডল উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ  করোন ভাইরাসের প্রাদুর্ভাবে পুরো জেলা লকডাউন। এমন পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। যাদের অনেকেই দিন কাটাচ্ছে অর্ধাহারে-অনাহারে। এর মধ্যে অনেকেই মুখ ফুটে বলতে পারছে না তার কষ্টের কথা।
এমন লোকদেরকে খুঁজে খুঁজে বের করে খাদ্য সামগ্রী উপহার দিচ্ছে ‘শতদল’স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের কর্মীরা।
গত দুদিনে উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে নিরবে নিভৃতে অসহায় ৫০ পরিবারকে খুঁজে খুঁজে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে খাদ্যসামগ্রীর উপহার। এক একটি উপহার প্যাকেটে ছিল ময়দা, আলু, ডাল, লবন, চিড়া, গুড়, সাবান, মাস্ক ও সচেতনতামূলক লিফলেট।
সংগঠনটির সদস্যরা জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা মানুষকে সচেতন করার জন্য লিফলেট প্রদান,হাত ধোঁয়ার জন্য সাবান, জীবাণুনাশক স্প্রে ও ঘরে থাকার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছি।
দেশপ্রেমে ব্রতী হয়ে ২০১৬ সাল থেকে সামাজিক ও মানবিক বিভিন্ন কাজ করে যাচ্ছি আমরা। যতটুকু পারছি, মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।