× Banner
সর্বশেষ
জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস

দুর্গাপূজাকে সামনে রেখে আগৈলঝাড়ায় মোমবাতি-আগরবাতি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে নারায়ণ দাস

admin
হালনাগাদ: শনিবার, ১ অক্টোবর, ২০১৬

প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতা: আর মাত্র হাতেগোনা কয়েকদিন পরেই দেশজুড়ে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজার সমাপ্তির পরেই পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজা। লক্ষ্মীপূজার কয়েকদিন পরেই কালীপুজা। পূজার বিভিন্ন উপকরণের মধ্যে অন্যতম মোমবাতি ও আগরবাতি। এসময় মোমবাতি ও আগরবাতির চাহিদা বেশি থাকায় কারিগররাও বসে নেই।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের দাসপাড়ায় নারায়ণ দাস, তার স্ত্রী ঊষা দাস ও ছেলে অঞ্জন দাসকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মোমবাতি-আগরবাতি তৈরির কাজে। নারায়ণ দাস জানান, ভারত গিয়ে তিনি মোমবাতি-আগরবাতি তৈরির কাজ শেখেন। ১৫ বছর পূর্বে অল্পপরিসরে নিজের বাড়িতে গড়ে তুলেছেন মোমবাতি-আগরবাতি তৈরির ক্ষুদ্র কারখানা ‘দাস প্রোডাক্টস’। পৃষ্টপোষকতা পেলে নারায়ণ দাসের মোমবাতি ও আগরবাতির কারখানায় অসংখ্য বেকার যুবকের কর্মসংস্থান সম্ভব। পরপর তিনটি পূজা উৎসবকে সামনে রেখে নারায়ণ দাস আগরবাতি-মোমবাতির উৎপাদন বৃদ্ধি করে উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ হারতা বন্দর, বানারীপাড়া, স্বরূপকাঠী, পিরোজপুর, ঝালকাঠীসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন হাট-বাজারে বিক্রী করছেন।

এসব হাট-বাজারে নারায়ণ দাসের তৈরি করা মোমবাতি-আগরবাতির ব্যাপক চাহিদা থাকলেও মূলধন স্বল্পতার কারণে ঊৎপাদন বাড়াতে পারছেন না। নারায়ণ দাস জানান, তিনি সরকারের কাছ থেকে সহজশর্তে ঋণ সহায়তা পেলে নিজেই গড়ে তুলবেন মাঝারী আকারের কুটির শিল্প।


এ ক্যটাগরির আরো খবর..