দিনাজপুরে যত্রতত্র গড়ে উঠেছে ইমারত মানছে না সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর আইন

দিনাজপুরে যত্রতত্র গড়ে উঠেছে ইমারত মানছে না সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর আইন

দিনাজপুরে যত্রতত্র গড়ে উঠেছে ইমারত মানছে না পৌরসভা, জাতীয় গৃহায়ন ও ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর আইন,অন্যদিকে স্থানীয়রা ভোগান্তি নিরসনের অভিযোগ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের পক্ষ থেকে নেয়া হয় না কোন আইনানুগ ব্যবস্থা কখনো নেয়া হলেও সেটা লোক দেখানো ও অর্থের বিনিময়ে চিঠির মধ্যেই সীমাবদ্ধ থাকে অভিযোগ স্থানীয়দের ।

দিনাজপুরে পৌরসভা ও জাতীয় গৃহায়ন এর অনেক ইমারত নির্মাণ হয়েছে রাস্তার উপরে কোথাও কোথাও বহুতোল ইমারত নির্মাণের জন্য যে নির্ধারিত জায়গা ছেড়ে বিল্ডিং কোট মেনে ইমারত নির্মাণ করার কথা থাকলেও মানা হচ্ছে না কোন নিয়ম-নীতি , ইমারতের সম্মুখীন নিজের নেই কোন গাড়ি পার্কিং এর ব্যবস্থা , এসব নির্মানাধীন ইমারতে বসবাস কারি প্রতিবেশীদের পৗরসভা ও জাতীয় গৃহায়নে নানা অভিযোগ সহ মহামান্য আদালতের নির্মাণ বন্ধ করার নির্দেশনা থাকলেও আদালতের লিখিত নির্দেশনা পালন করছেন না ইমারত নির্মাণকারী সহ পৌরসভা এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ।

ফলে পৌরবাসীদের মধ্যে সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরে নানা রকম ক্ষোভ সেই সাথে দুষছেন এটি পৌর প্রশাসক ও জাতীয় গৃহায়ন এর ব্যর্থতা ।

দিনাজপুর পৌরসভা ও উপশহর এলাকাবাসীর বলেন,পৌরসভা ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মাঠ পর্যায়ে না গিয়ে চেয়ারে বসে অর্থের বিনিময়ে স্থান বিবেচনা না করে বহুতল ভবন অনুমোদন দেয়া পাশাপাশি সঠিক তোদারকির অভাবেই এমন যত্রতত্র ভবন নির্মাণ হয়ে থাকে,আবার প্রতিবেশী ভুক্তভোগী কেউ লিখিত অভিযোগ করলেও লোক দেখানো চিঠি চালা-চালির মধ্যেই সীমাবদ্ধ থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা বিষয়টি দেখবেন এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম সরকার জানান, শহরে পৌরসভা সহ যেসব সংশ্লিষ্ট দপ্তরের নিয়ম আছে সেগুলো উপেক্ষা করে বহুতল ইমারত নির্মাণ হচ্ছে যেখানে অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটলে দ্রুত সেবা প্রদান করতে অনেক বাধার সম্মুখীন হতে হয় তাই নিয়ম মেনে ভবন নির্মাণ করা অতি জরুরি বলে মনে করেন এই কর্মকর্তা ।

দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ মিজানুর রহমান জানান, দিনাজপুর পৌরসভার মধ্যে অবৈধ ইমারত এবং অভিযোগ পেলে চিঠি মাধ্যমের সীমাবদ্ধ থাকার কথা সত্যতা স্বীকার করে জনবল কম থাকায় আইনানুক কোন অবস্থা নিতে পারছেন না বলে জানান সহকারি প্রকৌশলী ।

এ জেলায় রানা প্লাজার মত যে কোনো দুর্ঘটনা এড়াতে পৌর প্রশাসক ও জাতীয় গৃহায়ন এর যত্রতত্র গড়েওঠা এসব অবৈধ ইমারত অপসারণসহ আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে এমন প্রত্যাশায় এলাকাবাসী ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।