× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

নির্বাচন নিয়ে করা মন্তব্য নিজের নয়, তা রাষ্ট্রের -মার্কিন রাষ্ট্রদূত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  দ্বায়িত্ব পালনকালে ব্যক্তিগত মন্তব্য করার সুযোগ নেই। খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে করা মন্তব্য নিজের নয়, তা রাষ্ট্রের বলে জানালেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট।

আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে মার্সিয়া বার্নিকাট সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

গাজীপুর সিটি নির্বাচনের পর অনিয়ম, অরাজতকার অভিযোগ তুলে উদ্বেগ জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত। তবে এসব মন্তব্য তার রাষ্ট্রের নয়, বার্নিকাটের ব্যক্তিগত বলে মন্তব্য করেছিলেন সরকারের কয়েকজন মন্ত্রী।

বার্নিকাট বলেন, দায়িত্ব পালনকালে আমার ব্যক্তিগত মন্তব্য প্রকাশ করার কোনো সুযোগ নেই। খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন নিয়ে যা বলেছি তা আমার রাষ্ট্রেরই বক্তব্য।

তিনি বলেন, সমালোচনা করার অধিকার হলো গণতন্ত্রের সৌন্দর্য। আমি যে বক্তব্য দিয়েছি তা মার্কিন যুক্তরাষ্ট্রেরই মন্তব্য। সরকারের সমালোচনাকে আমি গণতান্ত্রিক সৌন্দর্য হিসেবেই নিয়েছি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আশা করে বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই আসন্ন নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এবং আসন্ন তিন সিটি নির্বাচনে সবার জন্য সমান সুযোগ যাতে থাকে তা নিশ্চিত করা হবে।

২০১৫ সাল থেকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছে মার্সিয়া ব্লুম বার্নিকাট। বার্নিকাটের মেয়াদ শেষ হওয়াতে তার জায়গায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ পেতে যাচ্ছেন রবার্ট মিলার।


এ ক্যটাগরির আরো খবর..