× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক

তিস্তার ভাঙন রোধে বাজেটে বিশেষ অর্থ বরাদ্দের দাবি

ACP
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০২২
তিস্তার ভাঙন রোধে বাজেটে বিশেষ অর্থ বরাদ্দের দাবি

প্রতিবছর তিস্তার ভাঙন ও বন্যায় ৭০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাজেটে বিশেষ অর্থ বরাদ্দের আহ্বান উত্তরের মানুষের।

তাদের দাবি, সাড়ে আট হাজার কোটি টাকার এ প্রকল্পে অনেক বেশি সুফল মিলবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

নানা গবেষণা ও পরিসংখ্যানে বারবারই উঠে এসেছে, বৃহত্তর রংপুরের দারিদ্র্যের পেছনে মূল কারণ তিস্তা নদীর বন্যা ও ভাঙন। অভিন্ন এই নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের অব্যাহত উদাসীনতায় প্রায় অর্ধশত বছরের হতাশার পর সমস্যা সমাধানের বিকল্প ভাবছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে সমীক্ষা শেষে একটি প্রকল্প পরিকল্পনা দিয়েছে চীন।

দু-বছরের বেশি সময় ধরে ইআরডিতে পড়ে থাকা প্রকল্প তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিস্তা অঞ্চলের মানুষ। এ জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি তাদের।

তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী বলেন, চীন, ভারত, আমেরিকার অর্থায়ন বুঝি না, সাড়ে আট হাজার কোটি টাকা খুব সামান্য টাকা, এটা পাঁচ বছরে বাস্তবায়িত হবে। প্রতিবছর হয়তো দুই হাজার কোটি টাকা লাগবে, এই টাকাটা আমরা রাষ্ট্রীয় বাজেটে চাই।

বিশিষ্টজনরা বলছেন, সারা দেশে সাত লাখ কোটি টাকার মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে। তুলনামূলক মাত্র সাড়ে আট হাজার কোটি টাকার এই প্রকল্পের সুফল অনেক বেশি এবং এটি হবে টেকসই উন্নয়ন।

উন্নয়ন গবেষক উমর ফারুক বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নে হয়তো ৫-৭ বছর লাগবে। কিন্তু কাজটা আমরা যত দেরিতে শুরু করব, এটা তত ব্যাপক হারে পুরো অঞ্চলকে আরও বেশি প্লাবিত করবে, ক্ষতিগ্রস্ত করবে।

রিভাইন পিপল অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, যদি আমাদের এখানে বাজেটে প্রতিফলন থাকে, সেটা হবে যুগান্তকারী একটা সিদ্ধান্ত।

প্রতিবছর তিস্তার ভাঙনে ২০ হাজার এবং বন্যায় ৫০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয় বলে রিভাইন পিপলের এক গবেষণায় দাবি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..