তিতাসে ৭৯ কর্মকর্তার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জব ডেস্কঃ পৃথক পৃথক ৬টি পদে ৭৯ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ১৯ ডিসেম্বরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদে ৩ জন, সহকারী ব্যবস্থাপক (হিসাব) পদে ১৭ জন, সহকারী প্রকৌশলী পদে ১৯ জন, সহকারী কর্মকর্তা (সাধারণ) পদে ১৩ জন, সহকারী কর্মকর্তা (হিসাব) পদে ১১জন এবং উপ-সহকারী প্রকৌশলী পদে ১৬জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা।

সকল পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদনকারীরা অনলাইনে টেলিটকের tgtdcl.teketalk.com.bd  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। প্রার্থীরা ১ জানুয়ারি, ২০১৮ সকাল ১০টা থেকে ২১ জানুয়ারি, ২০১৮ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।