বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠিত

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠিত

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের অ্যাডহক কার্যনির্বাহী ঘোষিত কমিটিতে সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, সহ সভাপতি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন দে নির্বাচিত করা হয়েছে।

১৮ আগস্ট (মঙ্গলবার) জাতীয় ক্রীড়া পরিষদের আইন ২০১৮ এর ২১ ধারায় অতিরিক্ত সচিব মােঃ মাসুদ করিম স্বাক্ষরিত ০৬ (ছয়) মাসের জন্য ঘোষিত ২৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করেন।

সাবেক ফুটবলার এবং ক্রীড়া সংগঠক মশিউর রহমান চৌধুরী দীর্ঘ দিন ধরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাথে জড়িত। সংস্থার গত নির্বাচনে তিনি যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।

যুগ্ম সম্পাদক ক্রীড়া সংগঠক সুমন দে অ্যামেচার বক্সিং ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর। গত বছর তার নেতৃত্বে বাংলাদেশ তায়কোয়ান্ডো দল কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে একাধিক পদক জয় করে। তায়কোয়ান্ডোতে অবদানের জন্য তিনি বিশেষ সম্মাননাও লাভ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।