বীরাঙ্গনাদেরকে কন্যা স্বীকৃতি দিয়েছিলেন জাতির পিতা

বিশেষ প্রতিবেদকঃ  যুদ্ধের পরে বীরাঙ্গনাদের যখন তার পিতা পরিচয় দিতে চাইলেন না তখন জাতীর পিতা ওদের পিতার নামের জায়গায় বঙ্গবন্ধু এবং ঠিকানার জায়গায় ৩২নং এর বাড়ির ঠিকানা লিখতে বলেছিলেন। জাতীর পিতা বঙ্গবন্ধু বীরকন্যাদের এভাবে কন্যা স্বীকৃতি দেওয়ার কথা জানালেন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি ইসরাফিল আলম এমপি।

মানবতার পক্ষে নারী সংগঠন চেষ্টা আয়োজিত ১৪ই মার্চ বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় চিত্রশালা মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধের কয়েকজন বীরকন্যাকে সংবর্ধনা ও ফান্ড রেইজিং এর জন্য একটি অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে বীরকন্যাদের সম্মানে এমন কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনা প্রধান জনাব লেঃ জেনারেল এম,হারুন-অর-রশিদ বীর প্রতীক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. নাসরীন আহমেদ, বীর মুক্তি যোদ্ধা মোঃ হারুন অর রশীদ প্রমূখ।

সভাপতিত্ব করেন মানবতার পক্ষে কাজ করা নারী সংগঠন চেষ্টার সভাপতি সেলিনা বেগম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।