× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

নববর্ষে খাদ্য সহায়তা করতে গিয়ে অন্য ঢাকার রুপ দেখলো দি নিউজ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
দি নিউজ

রাই-কিশোরীঃ  সারা বিশ্ব মহামারি করোনা ভাইরাসের কারণে অচল। তার মধ্যে বাংলাদেশের অবস্থা আরো করুন। সেই কারণে নিজেদের সাধ্যমত নিম্ন বিত্তদের খাদ্য সহায়তা করতে গিয়ে অন্য ঢাকার রুপ দেখলো দি নিউজ।

আজ ১৪ এপ্রিল ২০২০, পয়লা বৈশাখ বা নববর্ষ। চার পাশে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় মানুষদের মধ্যে কিছু নিম্ন বিত্তদের খাদ্য সহায়তা করার জন্য বেরিয়েছিল দি নিউজ এর সম্পাদক প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী, বার্তা সম্পাদক রাই কিশোরী চৌধুরী এবং দি নিউজের মালয়েশিয়া ফটো জার্নালিস্ট শওকত হোসেন জনি।

একটা এরিয়ায় যাওয়ার জন্য চাল, ডাল, আলু, সাবান দিয়ে নির্দিষ্ট সংখ্যক প্যাকেট করে একটা ভ্যানে করে রওনা করা হয়। গুলিস্তান পর্যন্ত যাওয়ার পর থেকে রিক্সাওয়ালা থেকে শুরু করে ফুটপাতের লোকরা এসে টেনে ধরতে থাকে। তাদের পেছন পেছন আসতে থাকে আরো রিকশাওয়ালারা। আসলে যাদের জন্য ওগুলো নিয়ে যাওয়া হচ্ছিল  তাদের প্রত্যেকটা পরিবারই দিনমজুর, খেটে খাওয়া মানুষ। সব কারখানা, দোকান বন্ধ হওয়ায় তারা সকলেই ঘরে বসে রয়েছে। তারা না পারছে কারো কাছে চাইতে না পারছে খিদের জ্বালা মেটাতে।

দি নিউজ

প্রয়োজনের তুলনায় আয়োজন ছিল খুবই সামান্য। এদিকে রাস্তায় ওদের এই আকুতি, কান্না, হাতে পায়ে ধরা দেখে প্রত্যেকের কষ্ট হলেও সবার চাহিদা মেটানো সম্ভব হয়নি। কারণ অন্যদিকে আমাদের পথ চেয়ে অনেকগুল পরিবার বসে আছে। তাদের ২ দিনের খাবারের ব্যবস্থা হলেও তো বউ বাচ্চার জন্য একটু ব্যবস্থা হয়।

কয়েকটা বাচ্চা কেঁদে কেঁদে দৌড়াতে থাকে আর বলতে থাকে আঙ্কেল একটা প্যাকেট দিন না। আপনাদের সব কাজ করে দিচ্ছি, সেই সাথে আরো কয়েকটা বাচ্চা জুটে যায়। মাঝ বয়সী কয়েকজন ভ্যানের চারেপাশে এমন ভাবে চলতে থাকে যে সেটা সামনে আগানোর পরিস্থিতি হারিয়ে ফেলে। ওদের বকা বা ধমক কোনোটাই গায়ে লাগছিল না। ওদের মধ্যে একটাই জিনিস কাজ করছিল যেকোনো মুল্যে আমাকে একটা প্যাকেট নিতেই হবে

এভাবে কিছু প্যাকেট এদের দেয়া হয় ও কিছু প্যাকেট ঐ পরিবারগুলোর জন্য নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ সরকার যা ত্রান দিচ্ছে তার ৪ ভাগের ১ ভাগ ও না খেটে পাওয়া মানুষদের হাতে যাচ্ছে কিনা সে বিষয়ে ব্যাপক সন্দেহ। তাই সকল দেশের অর্থ ও বিত্তবানদের অনুরোধ করবো আপনারা হোটেল, জুয়া, ক্লাব, বার এসবের খরচ একটু কমিয়ে যদি এসব মানুষদের মুখে একটু অন্ন তুলে দেন। তাহলে আপনার একদিনের বিনোদনের টাকায় এদের ১টা সপ্তাহ চলে।


এ ক্যটাগরির আরো খবর..