যশোরের শার্শা থানা এলাকায় ডিবির অভিযানে ৩৯ বোতল নেশা জাতীয় সিরাপসহ তিন মাদক কারবারিকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামীরা হলেন,চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার গঙ্গাদাসপুর গ্রামের রায়হানের ছেলে জহির রায়হান @ রাজন (৩২), শার্শা থানার লাউতাড়া গ্রামের আমদ আলীর ছেলে শামিরুল ইসলাম (২৮) আব্দুল গনি মোড়লের ছেলে মহিদুল ইসলাম (৪২) উভয় সাং-লাউতাড়া, থানা-শার্শা, জেলা-যশোর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে নয়টার সময় ডিবি পুলিশ জানায়, যশোর জেলার শার্শা ৯নং উলশী ইউনিয়নের ৭নং ধলদাহ ওয়ার্ডের ধলদাহ বাজারে জনৈক জাহিদুল ইসলাম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নেশা জাতীয় সিরাপসহ তিন মাদক কারবারিকে আটক করে।
যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উপ-পরিদর্শক এস আই কামাল হোসেন জানান, আটককৃত আসামীদেরকে ইং-২১/০৮/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।


