আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ে ছাত্র ইউনিয়ন রিংকু রায়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
ঠাকুরগাঁও চৌরাস্থায় আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রিংকু রায় এর উপর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।
এরআগে মোঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১১ টার দিকে ঠাকুরগাঁও আর্টগ্যালারি অপরাজয় ৭১ এর চত্তরে অবস্থানের সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মাথায় হেলমেট পরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রিংকু রায়ের উপর কুপিয়ে জখম করে।
প্রথম আঘাতটি প্রতিহত করতে গেলে মোবাইল ও ডান হাতে লাগে। পরের আঘাতগুলো বামপায়ে লাগে।
হাত ও পায়ে রক্তাক্ত জখমের পর ওই যুবককে ধরতে গেলে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় সে বলে যায়, ভুল করে তাকে কুপিয়েছেন অন্য একজনের ওপর এ হামলার কথা ছিলো।
আহতের সহপাঠী সাংবাদিক জয় মহন্ত অলক জানায়, হামলার খবর পেয়ে বন্ধুরা ছুটে আসেন। তখন তারা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক রিজু, জে এস ডির সভাপতি মনসুর আলী এবং বিভিন্ন শিক্ষার্থীরা। ঠাকুরগাঁও ৩ নং ওয়ার্ডের এলাকাবাসী ভেঙ্গে আসেন।



