ঠাকুরগাঁওয়ে দুটি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

ঠাকুগোঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার ১২ নং সালান্দর ইউনিয়নের শীলপাড়া ও প্রভাতপাড়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোদন করা হয়েছে।

সোমবার বিকেলে এ দুটি গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ ও সাবেক সফল পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।  ১.৬ কি.মি দীর্ঘ এ বিদ্যুৎ লাইনের খরচ হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা।

১২ ন সলান্দর ইউনিয়ন চেয়ারম্যান মাহাবুব আলম মুকুলের সভাপতিত্বে বিদ্যুৎ সংযোগ উদ্বোদনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ ও সাবেক সফল পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো: ইনসের আলী , ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান , ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশ দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য দেবাশীষ দত্ত সমীর সহ আরো অনেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।