× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক

ঠাকুরগাঁওয়ে এসপির রুমে জেলা জজ কোর্টের জিপি লাঞ্ছিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহম্মেদের কাছে লাঞ্ছিত হয়েছেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট ও জেলা জজকোর্টের জিপি আলতাফুর রহমান খাঁন।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার ফারহাত আহম্মেদের কক্ষে এ ঘটনা ঘটে।

অসৌজন্যমূলক, অপমানজনক, ঔধ্যর্তপূর্ণ, ক্ষমতার অপব্যবহারে মানহানিকর, খারাপ আচরণ করার কারণে এদিন এর প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি তাৎক্ষণিক জরুরী সভা ডাকে। সভায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান আইনজীবীরা।

আলতাফুর রহমান খাঁন জানান, পুলিশ সুপার ফারহাত আহম্মেদের কাছে একটি মামলার বিষয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এক পর্যায়ে পুলিশ সুপার অকথ্য ভাষায় গালিগালাজ ও রুম থেকে বের করে দেয়। পরে আমি তাৎক্ষণিকভাবে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি অবহিত করি।

পুলিশ সুপার ফারহাত আহম্মেদ অসৌজন্যমূলক আচরণের কথা স্বীকার করে বলেন, একটু মাথাটা গরম হওয়ার কারণে উনার সঙ্গে খারাপ ব্যবহার হয়েছে। আমি বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত।

জেলা আইনজীবী সমিতির সভাপতি তোজাম্মেদ হক মঞ্জু জানান, পুলিশ জনগণের সেবক। তার কাছে এমন আচরণ কাম্য নয়। তাই আমরা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ সভা, পুলিশ সুপারকে অপসারণের জন্য সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জরুরি সভায় সিন্ধান্ত নেই।


এ ক্যটাগরির আরো খবর..