× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

ঠাকুরগাঁওয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁওয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পানিসম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এছাড়াও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার আশফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমূখ।

ঠাকুরগাঁও শহরে অচেনা মানুষকে দেখলে পুলিশে খবর দেয়া সহ জঙ্গিদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..