অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ মধ্যপ্রাচ্যে টান টান উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে আলোচনার টেবিলে দেখা যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
সম্প্রতি কিমকে ডোনাল্ড ট্রাম্প জন্মদিনের কেক পাঠানোর পর থেকে নতুন করে কোন হুমকি দেয়নি উত্তর কোরিয়া। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন বলেছেন ভবিষ্যতে শান্তি আলোচনায় দুই নেতাকে আবারো দেখা যেতে পারে। যুক্তরাষ্ট্র সংলাপে আগ্রহী বলেও জানান তিনি। অন্যদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প জন্মদিনের কেক পাঠালেও দুজনের সম্পর্ক ফের আলোচনার টেবিলে বসার পর্যায়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন উত্তর কোরীয় কর্মকর্তারা।

