ঝিনাইদহ শাহীন ক্যাডেট স্কুলের আবাসিক হল থেকে ছাত্রী নিখোজ, পরিচালক পলাতক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের শাহীন ক্যাডেট স্কুলের আবাসিক হল থেকে নুপুর খাতুন (১১) নামের ৬ষ্ট শ্রেনীর এক ছাত্রী নিখোঁজ হয়েছে। শনিবার বিকেলে আবাসিক হল থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক মোজাম্মেল হোসেন।

স্কুল ছাত্রীর পিতা কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের ব্যবসায়ী আমিন কাজী জানান, ঈদের ছুটি শেষে শনিবার সকালে নুপুরকে তার ভাই আলামিনের সাথে আবাসিক হলে পৌছে দেওয়া দেয়। দুপুরে ও বিকেলে স্কুলে ক্লাস ও করেছে সে। বিকাল সাড়ে ৪ টার দিকে নিখোঁজ হয় নুপুর খাতুন। রাত সাড়ে ৭ টার দিকে স্কুলের এক শিক্ষক মোবাইলে ঘটনাটি আমিন কাজীকে জানালে সে পরিচালক মোজাম্মেল হোসেনের কাছে বিষয়টি জানতে চায়। সেসময় পরিচালক বিষয়টি অস্বীকার করে। উপায় না পেয়ে ব্যবসায়ী রাত ১১ টার দিকে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। পরে পুলিশ ওই আবাসিক হলে বিষয়টি তদন্ত করতে যায়।

সেসময় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষক, কেয়ারটেকার ও পরিচালকের স্ত্রীসহ ৬ জনকে থানায় নিয়ে আসে। এ ঘটনার পর থেকে পরিচালক মোজাম্মেল হোসেন পলাতক রয়েছে। রাত ১ টার দিকে মোবাইলে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিকেলে অভিভাবকের মত একজন লোকের সাথে সে চলে গেছে বলে স্থানীয়রা দেখেছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, স্কুল ছাত্রী নিখোঁজের ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, নুপুর খাতুনের কোন খোঁজ পেলে কালীগঞ্জের ধাঁনসিড়ি হোটেল বা ০১৭১৩-৯২৬২৩৬ এই মোবাইল নম্বরে বা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়ে পিতা আমিন কাজী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।