বেনাপোলে প্রায় ৮ কোটি টাকা ব্যায়ে আধুনিক ট্রাক টার্মিনাল এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি: দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোলে ট্রাক টার্মিনাল না থাকায় সার্বোক্ষনিক যানজট লেগে থাকায় আমাদানি- রফতানি বানিজ্য সহ দেশ- বিদেশের পর্যটকদের চলাচলে বিঘ্ন ঘটার অবশান ঘটাতে অবশেষে স্থল বন্দর বেনাপোলের দিঘিরপাড় এলাকায় ১৫ বিঘা জমি অধিগ্রহন করে ৭ কোটি ৯৮ লাখ টাকা ব্যায়ে আধুনিকমানের  ট্রাক টার্মিনালের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করলেন যশোর জেলা সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

রবিবার বেলা ১১ টার সময় এ ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

বেনাপোল লোকাল বাসষ্ট্যন্ড থেকে চেকপোষ্ট মাত্র ২ কিলোমিটার পথ। ভারতের  সাথে ব্যবসা বানিজ্য এ পথে ভালো হওয়ায় বন্দর থেকে ট্রাক লোড আনলোড করার জন্য রাস্তার পরে প্রতিদিন শত শত খালি ট্রাক পড়ে থাকায় যানজটের সৃষ্টি হয়। এতে করে বেনাপোল পৌরসভার ৫ টি ওয়ার্ড সহ দেশী বিদেশী পর্যটকদের যাতায়াতে খুব অসুবিধায় পড়তে হয়। প্রতিদিন বেনাপোল বন্দর এর ১নং গেট থেকে শুরু করে পোর্ট থানার সামনে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় এলাকার  সাধারন লোক পৌরএলাকায় একটি ট্রাক টার্মিনালের দাবি করে আসছে দির্ঘদিন। সে লক্ষে বেনাপোল পৌর মেয়র পদক্ষেপ নিয়ে পৌরসভার দিঘিরপাড় নামক স্থানে ১৫ বিঘার জমি অধিগ্রহন করে ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ: মালেক উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, বেনাপোল প্যানেল পৌরমেয়র শাহাবুদ্দিন মন্টু,কমিশনার মিজানুর রহমান,রাশেদ আলী, সচিব রফিকুল ইসলাম, কামরুন্নাহার আন্না ,সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।