ঝিনাইদহ কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  ঝিনাইদহের কালীগঞ্জ অভিযান চালিয়ে উপজেলার বড় ধোপাদী এলাকা থেকে ৪৩ বোতল ফেন্সিডিলসহ জনি মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। সে কালীগঞ্জ পৌরসভার চাঁচড়া গ্রামের আব্দুল ওহাব লস্কারের ছেলে।

গত (১৯ মার্চ) মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এর নেতৃত্বে উপজেলার বড় ধোপাদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাসি করে ৪৩ বোতল ফেন্সিডিল এবং ২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।