× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে শহরের পাবলিক লাইব্রেরির পদ্মা ট্রেনিং সেন্টারে বেসরকারি সংস্থা সারভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেইভ) এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, আহমেদ নাসিম আনসারী, পদ্মার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্ভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেইভ) এর নির্বাহী পরিচালক আয়শা সিদ্দিকা।

সভায় বক্তারা বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা হলেও এর মূল ভিত্তি মানবাধিকারের লঙ্ঘন। একজন কিশোরী যখন নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না, তখন থেকেই তার অধিকার ক্ষুণœ হয়। গার্ল পাওয়ার প্রজেক্ট কিশোরীদের আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সুরক্ষা নিশ্চিত করতেই কাজ করছে।

তারা আরও বলেন, কিশোরীদের ওপর সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। কিশোরীদের অধিকার সম্পর্কে পরিবার, সমাজ ও দায়িত্বশীল ব্যক্তিদের অবগত হতে হবে। সমাজে কিশোরীদের শিক্ষার সুযোগ ও স্বপ্নের কথা কেউ গুরুত্ব দিতে চায় না। কিন্তু সচেতন নাগরিকরা ঐক্যবদ্ধ হলে কিশোরীদের অধিকার নিশ্চিত করা সম্ভব। এ ছাড়া সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে মানবাধিকার ও কিশোরীদের অধিকার নিশ্চিতকরণে কার্যকর ভ‚মিকা নিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..