ঝিনাইদহে আবাসিক এলাকা ও ৩ ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার কাশিমপুর গ্রামের মহাসড়কের পাশে এ কর্মসূচীর আয়োজন করে গ্রামবাসী।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই এলাকার কৃষক, শ্রমিক,দিনমজুর, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ওই গ্রামের সোহরাব হোসেন,আবু তালেব মোল্লা, জামাল হোসেন,সাইফুল মন্ডল, মাহবুব মোল্লাসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা অভিযোগ করেন, মহাসড়কের পাশে ৩ ফসলী জমিতে ইউনুস আলী নামের এক ব্যবসায়ী অটোরাইস মিল নির্মাণ করছে।
তাদের দাবি, মিলটি নির্মিত হলে পরিবেশ দূষণ, কৃষিজমির ক্ষতি এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। তাই দ্রুত ওই স্থানে অটোরাইস মিল নির্মাণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।



