জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে

জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে

জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রোববার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রিসভায় বৈঠকে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা ও প্রচারের সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

তিনি বলেন, সব সাংবিধানিক পদে সরকারি-বেসরকারি অফিসে কর্মরতদের বক্তব্যে জয় বাংলা স্লোগান দিতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসেম্বলি, সভা সেমিনারে, সমাবেশে জয় বাংলা স্লোগান ব্যবহার করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।