জেএমবির আইটি প্রধানসহ গ্রেপ্তার ৪: র্যাব

বিশেষ প্রতিবেদক :  রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার দনিয়া রোডের পূর্ব দোলাইরপাড়ে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সারোয়ার-তামিম গ্রুপের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের প্রধান আশফাক-ই-আজম ওরফে আপেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার সকালে  বিষয়টি জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালকসহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান।

র্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর একটি দল ভোররাত ৪টা থেকে বাড়িটিতে অভিযান চালায়। সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চলে।অভিযানে ওই চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র, গুলিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

চারজনকে গ্রেপ্তারের বিষয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, পূর্ব দোলাইরপাড়ে ওই বাড়িতে নির্মাণশ্রমিক পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিল জঙ্গিরা।

তিনি জানান, ২৩ জানুয়ারি দুই ব্যক্তি নির্মাণশ্রমিক পরিচয় দিয়ে পাঁচতলাবিশিষ্ট ওই বাসার দ্বিতীয় তলায় ভাড়া নিয়েছিলেন। ১ ফেব্রুয়ারি ওই বাসায় তাঁদের পরিবার নিয়ে আসার কথা ছিল। মুফতি মাহমুদ আরো জানান, র্যাবের হাতে গ্রেপ্তার চার জঙ্গি হলেন শাহীনুজ্জামান, মাহবুবুর রহমান, আশফাক-ই-আজম ওরফে আপেল ও আশরাফুল আলী। তাঁদের মধ্যে শাহীনুজ্জামান নব্য জেএমবির সদস্য। তিনি চট্টগ্রামে প্রশিক্ষণ নিয়েছিলেন। প্রশিক্ষণ চলাকালে তিনি গুলিতে আহতও হয়েছিলেন।গ্রেপ্তার করা চার জঙ্গিকে আজ বুধবার আদালতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন মুফতি মাহমুদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।