× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে পিস্তল সহ যুবক আটক

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
পিস্তল সহ যুবক আটক

বিকাশ ও কনফেকশনারির দোকানে পিস্তল ঠেকিয়ে ছিনতাই চেষ্টার সময় আরিফ মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি কাঁচা বাজারে এই ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, আটককৃত যুবক আরিফ ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরখানের চামরখান এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। সে আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মৃত হাসানাত ফকিরের মেয়ে জামাতা।

ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল সরদার জানিয়েছেন,  সকাল দশটার দিকে এক যুবক তার দোকানে প্রবেশ করে একটি বিকাশ নাম্বারে দশ হাজার দুইশ’ টাকা পাঠানোর কথা বলেন।

ওই নাম্বারে টাকা পাঠানোর আগে যুবকের কাছে টাকা চাইলে সে তার ব্যাগ থেকে পিস্তল বের করে আমার কোমরে ঠেকিয়ে বলে “৬ রাউন্ড গুলি খেতে না চাইলে দ্রুত টাকা পাঠাও।” এসময় আমার ডাক-চিৎকারে বাজারের ব্যবসায়ী ও জনতা এগিয়ে এসে ছিনতাইকারী যুবককে আটক করে গণধোলাই দেয়। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ছিনতাইকারী যুবককে পিস্তল সহ আটক করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধারকৃত পিস্তলটি আসল নাকি খেলনা সে বিষয়ে যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..