× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পঞ্চগড় জেলা প্রতিনিধি

ক্রিয়েটিং স্মাইল আমরাই করবো জয় সংগঠন’ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে হুইলচেয়ার বিতরণ 

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
ক্রিয়েটিং স্মাইল

পঞ্চগড়ের বোদায় সেচ্ছাসেবী সংগঠন ‘ক্রিয়েটিং স্মাইল আমরাই করবো জয় সংগঠন’ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও হুইলচেয়ার বিতরণ কর্মসূচি পালন করেছে সংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে বোদা পৌরসভার সাতখামার উচ্চ বিদ্যালয় চত্বরে সংগঠনটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতখামার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিফ লায়লা, সভাপতিত্বে এসময় বোদা পৌর মেয়র মো আজাহার আলী, প্যানেল মেয়র ও কাউন্সিলর সুলতানা বেগম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অমিও আলম অমি, ক্রিয়েটিং স্মাইলের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ রণি, সদস্য বাবলু, জান্নাতুল মীম, হ্রদয়, ইউছুফ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী ইউটিউবার, ইংরেজি বক্তা পঞ্চগড়ের কৃতি সন্তান দয়াল চন্দ্র শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন৷
এসময় সংগঠনের পক্ষ থেকে পাঁচজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দেয়া হয় এবং দয়াল চন্দ্রকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..