রতি কান্ত রায়,কুড়িগ্রাম (প্রতিনিধি): কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। বরিবার সকালে এখন-ই সময় অঙ্গীকার করার, মুক্ত বাংলাদেশ গড়ার এই প্রতিপাদ্য নিয়ে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আর ডি আরএস বাংলাদেশ এর সহযোগিতায় জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসুচী, স্বাস্থ্য অধিদপ্তর ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সহযোগী সংস্থাসমুহের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফকরুল আলম, ডাঃ মঈন উদ্দিন, ডাঃ জাকিয়া সুলতানা, ডাঃ পারভিন সুলতানা, টিবি সুপারভাইজার কামাল উদ্দিন গাজি, টিএলসিএ আন্জুমান আরা হেলি, সিনিয়র টিএলসিএ নবাব আলী, ল্যাবরেটরি টেকনোলজিষ্ট রুবিনা বেগম, ল্যাবটেকনেশিয়ান আমিনুল ইসলাম প্রমুখ।




