কুমিরায় লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নে বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল কুমিরা ইউনিয়ন পরিষদের হলরুমে বেলা ১১ টায় কমিটির সভাপতি কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক প্রথা সহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উত্তরণের প্রতিনিধি জেসমিন আক্তার, হাফিজুর রহমান, ইউপি সদস্য মফিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রোকসানা পারভীন, মঞ্জুয়ারা, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা ইসহাক মোল্ল্যা, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মী পূর্ণিমা রাণী, সাংবাদিক এস.এম মফিদুল ইসলাম, আরিফুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।