কুমিরায় প্রতারণার খপ্পরে পড়ে যুবকের দেড় লক্ষাধিক টাকা খোয়া

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥  পাটকেলঘাটায় মোবাইলের মাধ্যমের লটারীর পুরস্কার পাওয়ার কথা বলে আব্দুল্লাহ নামের এক যুবকের ১ লক্ষ ৫৫ হাজার ৭ শ টাকা খোয়া গেছে। এমন প্রতারণার শিকার হওয়ায় যুবকটি দিশেহারা হয়ে পড়েছে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরী করেছে যুবক।

সাধারণ ডায়েরী সুত্রে জানা যায়, থানার নোয়াকাটি গ্রামের তাজউদ্দীন সরদারের পুত্র আব্দুল্লাহ (২২) কে গত ২ দিন পুর্বে মোবাইল ফোনে এক অপরিচিত যুবক এয়ারটেল কোম্পানির পরিচয় দিয়ে লটারিতে বিজয়ী হয়েছে বলে প্রলোভন দেখায়। এতে লটারীর পুরস্কার প্রাপ্ত ১৭ লক্ষ ৫৬ হাজার পেতে দুটি নাম্বারে ১ লক্ষ ৫৫ হাজার ৭শত টাকা পাঠাতে বলে। এতে ঐ যুবক কাউকে না জানিয়ে কদমতলা মোড় নামক স্থান থেকে কয়েক দফায় টাকাগুলো পরিশোধ করে। পরবর্তীতে আরো টাকা পাঠাতে বললে ঐ যুবকের সন্দেহ হলে টাকা পাঠানো বন্ধ করে দেয়।

পরবর্তীতে ঘটনা সকলে আচ করতে পারলে সে প্রতারণার স্বীকার হয়েছে বলে জানায়। পরবর্তীতে পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরী করে। যার নং ২০৭। এ বিষয়ে প্রতারিতের বড় ভাই সালাম জানান, ছোট মানুষ বুঝতে না পেরে এভাবে টাকা গুলো খোয়া যাওয়ায় আমাদের পরিবার অনেকটা সর্বস্বান্ত হয়ে গেল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।