ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠি জেলার কাঠালিয়ার পশ্চিম শৌলজালিয়ায় সুইড স্বাধীন বাংলা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, কম্বল ও ল্যাপটপ বিতরন করা হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় । প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করা হয় পরে আলোচনা সভা অনুষিষ্ঠত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক এডভোকেট সৈয়দ শামীম জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তাপস চন্দ্র তালুকদার।
বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা খানম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন ও অফিসার ইনচার্জ শওকত আনোয়ার এবং সাংবাদিক এস এম রাজ্জাক পিন্টু।
অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ল্যাপটপ প্রদান করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক এডভোকেট সৈয়দ শামীম জাহাঙ্গীর।
স্থানীয় চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন বলেন, তার ইউনিয়নের রঘুয়ারদড়ির চর এলাকায় কয়েকটি অনুমোদনহীন ইটভাটা রয়েছে উক্ত ইটভাটার ধোঁয়ার কারনে এলাকায় শিশুদের স্বাস্থ্যের ক্ষতিসাধন সহ মায়ের গর্ভের সন্তানের ব্যপক ক্ষতি সাধিত হয়। পরে বিষয়টি অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইউএনও’র সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।



