× Banner
সর্বশেষ
ধর্ম নয়, বাংলাদেশি পরিচয়ই সবার আগে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও

স্টাফ রিপোর্টার

হাঁচি-কাশি-মুখের থুথুর ড্রপলেট এর মাধ্যমেই ছড়ায় করোনা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ মে, ২০২০
how to spread coronavirus, coronavirus spread way, কিভাবে করোনা ছড়ায়, করোনাভাইরাস ছড়ানোর মাধ্যম, করোনাভাইরাস, থুথুর মাধ্যমে করোনা ছড়ায়, হাঁচির মাধ্যমে করোনা ছড়ায়, কাশির মাধ্যমে করোনা ছড়ায়;
coronavirus spread way

কিভাবে ছড়ায় করোনা ।। করোনা গ্রুপের কোভিড-১৯ ভাইরাস রোধে নানা সতর্কতামূলক প্রচার চলছে। এই করোনা ভাইরাস ছড়ানোর অন্যতম মাধ্যম রোগাক্রান্ত মানুষের হাঁচি-কাশি-মুখের থুথুর ড্রপলেট বায়ুতে ঘুরে বেড়ায়। কিভাবে ছড়ায় করোনা

ন্যাশভিল-এর ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ উইলিয়াম শ্যাফনারের মতে, রোগাক্রান্ত মানুষের হাঁচি-কাশির ড্রপলেট বায়ুতে ঘুরে বেড়ায়। রোগীর কাছাকাছি থাকা সুস্থ মানুষের নাক, মুখ ও চোখের মাধ্যমে তার শরীরে প্রবেশ করে এই ড্রপলেট। শরীরে এসেই ভাইরাসের অণুগুলো দ্রুত নাসাপথের পিছন দিকে বা গলার ভিতরের দিকে মিউকাস মেমব্রেনের ভিতরে গিয়ে সেখানকার কোষে হানা দেয়।

পবিত্র রমজানে রোজাদার ব্যক্তিরা নিজের অজান্তে মুখের থুথু যেখানে সেখানে ফেলছে। এদের মধ্যে যদি কাহারো করোনাভাইরাসের ড্রপলেট থাকে তবে আরকি তার থুথুর মাধ্যমে পুরো এলাকা প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে দেবে আর সুস্থ ব্যক্তির কাছে যাওয়ার মাধ্যমে তার নাক, মুখ ও চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে আক্রান্তের সংখ্যা জ্যামিতিক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও জানতে পড়ুনঃ  করোনা ভাইরাস প্রতিরোধ ও নিরাময়ের সহজ উপায়

যদিও ইসলাম ধর্মীয় চিন্তাবিদ জানিয়েছে, নিজ মুখের থুথু, কফ  ইত্যাদি গলাধঃকরণ করায় রোজার কোন ক্ষতি হয় না। তবে রাস্তায় যেখানে সেখানে কেন ফেলবে মুখের থুথু?

অনিচ্ছাকৃত বমি হলে (এমনকি মুখ ভরে হলেও) রোজা ভাঙ্গবে না। তেমনি বমি মুখে এসে নিজে নিজেই ভেতরে চলে গেলেও রোজা ভাঙ্গবে না। বলা হয়েছে, অনিচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির বমি হলে তার রোজা কাজা করতে হবে না। -জামে তিরমিজি: ১/১৫৩, হাদিস : ৭২০

আমাদের আরেকটি খুবই বদ অভ্যাস হলো মুখের থুথু দিয়ে টাকা গোনা, বাজারের দোকানদার পলিথিন কিংবা কোন ব্যাগ খুলতেই মুখের থুথু হাতে লাগিয়ে কিংব মুখের ফুঁ দিয়ে খুলছে। এর ফলে ঐ ব্যক্তির শরীরে ভাইরাস থাকলে টাকা কিংবা ব্যাগের মাধ্যমে গ্রাহকের হাতে চলে গেলো। ঐ হাত তার নাকে মুখে কিংবা চোখে দিলেই ভিতরে চলে যাবে করোনাভাইরাস।

ভাইরাস সংক্রমণের আরেকটি অন্যতম মাধ্যম ছিলো হ্যাণ্ডশেক। এটা করোনাভাইরাসের সংক্রমণের শুরু হওয়ার সাথে সাথেই অনেকটা কমে গেছে।

আনন্দম্‌ ইনস্টিটিউট অভ যোগ এণ্ড যৌগিক হস্‌পিটাল এর পরিচালক যোগী পিকেবি প্রকাশ (প্রমিথিয়াস চৌধুরী) বলেন, আমাদের দেহে রোগ প্রবেশের প্রধান দু’টি দরজা হলো নাক ও মুখ। আমরা মুখ ব্যবহার করি শুধু খাওয়া ও কথা বলার সময় তাই এই পথে রোগ জীবাণু প্রবেশের সুযোগ একটু কম। নাক হচ্ছে অবধারিত দ্বার, বেঁচে থাকতে হলে ইচ্ছে করেও নাক বন্ধ রাখতে পারিনা। এজন্য শতকরা প্রায় ৯০ ভাগ রোগই নাক দিয়ে দেহের অভ্যন্তরে প্রবেশ করে;বিশেষ করে ভাইরাস ঘটিত।

যোগী পিকেবি প্রকাশ আরও বলেন,  আমরা সচেতন হই মুখের থুথু যেখানে সেখানে না ফেলি, টাকা কিংবা কিছু খুলতে মুখের থুথু ব্যবহার না করি, কোন প্যাকেট/পলিথিন খুলতে মুখের ফুঁ না দেই। কোন কিছু ধরে হাত সাবান দিয়ে না ধুয়ে নাকে মুখে চোখে হাত না দেই।  এই বিষয়গুলো থেকে নিজে সচেতন হই এবং অন্যকে পরিবর্তনের চেষ্টা করি তবেই পরিবেশ হবে জীবাণুমুক্ত।

ঔষধ ছাড়া সুস্থ্য থাকার পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেনঃ যোগী পিকেবি প্রকাশ(প্রমিথিয়াস চৌধুরী), মেইলঃ yogabangla@gmail.com। ফেইসবুক: https://www.facebook.com/promithias


এ ক্যটাগরির আরো খবর..