মোঃ মাসুদুর রহমান শেখঃবেনাপোল(যশোর): দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের কাস্টমস হাউজের নতুন কমিশনার পদে যোগ দান করেছেন আজিজুর রহমান। কমিশনার বেলাল হোসেন চৌধুরীকে বেনাপোল থেকে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলী করা হয়েছে।
বৃহস্পতিবার(০৯ জুলাই) দুপুরে আজিজুর রহমান বেনাপোল কাস্টমসে আনুষ্ঠানিক ভাবে যোগদান করে দায়িত্ব বুঝে নিয়েছেন। তিনি এর আগে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসাবে কর্মরত ছিলেন।
সদ্য বিদায়ী বেলাল হোসেন চৌধুরী ২০১৭ সালের ১৭ নভেম্বর বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার হিসাবে যোগদান করেছিলেন। এসময় বেলাল হোসেন চৌধুরী বাণিজ্যিক প্রসারে কাজের মাধ্যমে যেমন সর্বমহলে যেমন প্রশংসা কুড়িয়েছিলেন তেমনি এর বাইরে বেনাপোলকে উন্নয়ন করতে তার অবদান রেখে গেছেন। তার বিদায়ে সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী মহল সংবর্ধনা জানিয়েন।



