কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা নিহত

নিউজ ডেস্কঃ ভারতের জম্মুকাশ্মীর রাজ্যের দক্ষিণাঞ্চলীয় জেলা শোপিয়ানে  নিরাপত্তা বাহিনীর তল্লাশি দলের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে এক মেজরসহ দুই সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক সেনা 

আজ বৃহস্পতিবার সকালে ঘটনা ঘটে

রাজ্য পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, শোপিয়ান জেলার জয়পুরা এলাকার আশপাশে সন্ত্রাসীরা লুকিয়ে থাকতে পারে বলে বুধবার রাতে খবর পান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খবরের ভিত্তিতে সেই এলাকায় তল্লাশি চালানো হয়

তল্লাশি চলাকালে সেনাদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এতে তিন সেনা আহত হন। পরে দ্রুত তাঁদের কাশ্মীরের রাজধানী শ্রীনগরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে মেজরসহ দুজনের মৃত্যু হয়

সেনা মৃত্যুর পরও শোপিয়ানে সন্ত্রাসীদের সন্ধানে তল্লাশি চলছে

এদিকে, আলাদা ঘটনায় কাশ্মীরের কুলগ্রাম জেলার গোপালপোরা গ্রামে আজ সকালেবন্দুকযুদ্ধেদুই সন্ত্রাসী নিহত হয়েছে। ওই দুজন একটি ব্যাংকের গাড়িতে হামলায় জড়িত, যেটিতে পাঁচ পুলিশ সদস্য ব্যাংকের দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছিলেন

পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে

গত মঙ্গলবার সকালে কাশ্মীর উপত্যকার পুলওয়ামায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হন সন্ত্রাসী সংগঠন লস্করতৈয়্যবার অন্যতম সংগঠক আবু দুজানা তাঁর এক সহযোগী। ঘটনার পরই বিক্ষোভে ফেটে পড়েন পুলওয়ামার বহু বাসিন্দা। এর রেশ না কাটতেই বৃহস্পতিবার দুই সেনা নিহত হলো

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।